এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : পাটকেলঘাটা দক্ষিণ অঞ্চলের ভয়ঙ্কর সন্ত্রাসী নুর আহমেদ সহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। খলিষখালী এলাকা থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এর আগে হামলা ও নির্যাতনের ঘটনায় কনকলতা বাদী হয়ে নুর আহমে সহ কয়েক জনের নাম উল্লেখ করে পাটকেলঘাটা থানায় একটি মামলা করে। থানার ওসি তদন্ত বাবলুর রহমান জানান খলিষখালী গ্রামের উজ্জল দেবনাথের বাড়ীতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নুর আহমেদ সহ কয়েকজন হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও নারীর শ্লিলতাহানী করে। এঘটনায় থানায় ৩জনের নাম উল্লেখ করে একটি মামলা রেকর্ড হয়েছে। যার মামলা নং-৭, তারিখ: ০৮/০৪/২০২২ইং। খলিষখালী পুলিশ ফাড়ির ইনচার্জ নুর হোসেন তাকে গ্রেফতার করে। অভিযোগ রয়েছে নুর আহমেদ শেখ খলিষখালী এলাকায় এক সময়ের আন্ডার গ্রাউন্ডের গড ফাদার হিসেবে চরমপন্থী একটি গ্রæপের নেতৃত্ব দিতেন। তার ভয়ে এলাকার সাধারন মানুষ থাকত আতঙ্কে। অন্ধকার জগতের প্রভাব খাটিয়ে খলিষখালী দক্ষিনপাড়া এলাকায় হিন্দুদের একটি বাড়ী দখল করে নেন তিনি। তার একক দখলে রয়েছে খলিষখালী ইউনিয়নের দলুয়া বিজ্রের দক্ষিন পাশের মৎস্য বাজার। ঐ বাজারের ব্যবসায়ীদের জিম্মি করে হাট বাজার ব্যবস্থাপনা কমিটির নিতীমালা লঙ্ঘন করে তিনি সহ সভাপতি হন। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছের বেচাকেনার কমিশন আসে তার পকেটে। তার বিরুদ্ধে রয়েছে ঘের দখল, জমি দখল সহ নানান অভিযোগ। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তার প্রভাবে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পায়। তার বিরুদ্ধে কেও কথা বললে সে ঠান্ডা মাথায় তাকে হত্যা করতেও দ্বিধাবোধ করেনা। তার বিরুদ্ধে রয়েছে নিজ দলের নেতা তালা উপজেলা বিএনপির সভাপতি ও তালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ২০০৪ সালের ৪মে এবিএম আলতাফ হোসেন হত্যা, দলুয়া গাছা এলাকার ঘের ব্যবসায়ী মহাদেব ও জায়গির হত্যা, খলিষখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা লক্ষিকান্ত সরকার হত্যা, চাঁদাবাজী সহ একাধিক সহিংসতা মামলা। অভিযোগ রয়েছে অনেক অপকর্ম ও অপরাধ মুলক কর্মকান্ড করার পরও তাদেরকে ভয় ভিতি দেখিয়ে অনেক ঘটনা থেকে নিজেকে রক্ষাও করেছেন তিনি। তিনি নিজ দলের অনেক নেতা কর্মীকে আয়ত্তে আনতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষকে ব্যবহার করে মামলা দিয়ে হয়রানিও করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়রা জানায় নুর আহমেদ একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। তার ভয়ে এলাকায় কেও মুখ খুলতে সাহস পায় না। সে বিভিন্ন সময় পুলিশের গ্রেফতার এড়াতে এলাকার বিএনপির পৃষ্টপোষক ঘের মালিক তবিবুর রহমানের বিলাশবহুল বাড়িতে রাত্রীযাপন করত। তবিবুর রহমান ও বিএনপির নেতা নুর আহমদের দাপটে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগও রয়েছে। এ ভয়ঙ্কর নুর আহমেদ পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে এবং মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















