বাগেরহাট ব্যুরো : বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সিমা বেগম (২২) নামের একজন গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সৈয়দপুর গ্রামের নিহত সিমা বেগমের লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবী সে গলাই ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু পিতা পরে দাবী তাকে যৌতুকের দাবীতে পূর্বপরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ নিয়ে জনমনে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ পশ্চিমপাড়া গ্রামের আকবার শিকদার এর কন্যা সিমা বেগমের সাথে সৈয়দপুর গ্রামের মিজানুর রহমান খান এর পুত্র রিয়াজ খান এর সাথে পারিবারিক ভাবে প্রায় সাড়ে ৩বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর তাদের সংসার ভালভাবে চললেও কিছুদিন যেতে না যেতে স্বামী রিয়াজ খান এর আসল চেহারা ভেসে উঠে। স্বামী সময়ে-অসময়ে সিমা বেগমের পরিবারের কাছে যৌতুক দাবী করতো। এসময় কন্যার পিতা জামাতা রিয়াজকে কয়েক দফায় যৌতুক প্রদান করেন। এবং সর্বশেষ কন্যার পিতা আকবার শিকদার জামাতা রিয়াজ খান-কে প্রায় ২ল টাকা দিয়ে একটি ইজিবাইক ক্রয় করে দেন। এর পরও যৌতুকলোভী স্বামী রিয়াজ তার স্ত্রী সিমা বেগমকে অমানষিক নিযার্তন চালাতো। ঘটনা দিন দুপুরে সিমা বেগমকে নিজ বাড়ীতে গলায় ওড়না পেচানো অবস্থা দেখতে পাওয়া যায়। এ ঘটনাকে স্বামী পরে লোকজন আত্মহত্যা বলে প্রচার চালালেও বাপের বাড়ির লোকজন এটাকে পূর্বপরিকল্পিত হত্যাকান্ড বলে অভিযোগ করেছেন। এ নিয়ে এলাকাবসির মধ্যে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। সেকি আত্মহত্যা করেছে, নাকি তাকে হত্যার করা হয়েছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করেছেন। এ ব্যাপারে বাগেরহাট সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) কে,এম আজিজুল হক বলেন মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত হত্যা না আত্মহত্যা তা বলা যাবেনা।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















