স্টাফ রিপোটার ঃ শ্যামনগর উপজেলার সিংহড়তলী গ্রামের মুক্তিযোদ্ধা লুৎফর ফকিরের বসতবাড়ি জোর পূর্বক দখলকারীদের বিরুদ্ধে শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সংসদ মুন্সিগঞ্জ শাখার মুক্তিযোদ্ধাগণ সম্মিলিতভাবে শ্যামনগর উপজেলা প্রেসকাবের সামনে মানববন্ধন করে। গতকাল সকাল ১১ টায় মানববন্ধন চলাকালে শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবীরঞ্জন মন্ডল ও মুক্তিযোদ্ধা লুৎফর ফকির বক্তেব্যে বলেন, জবরদখলকারী মুন্সিগঞ্জ আইটপাড়া গ্রামের মৃত. দাউদ গাজীর পুত্র আইয়ুব আলি, আইয়ুব আলির পুত্র ইউনুস আলী, রুহুল আমিন গাজীর পুত্র মোস্তফা গাজী ও ই¯্রাফিল গাজী এলাকার পরসম্পদ লোভী , জবরদখলকারী ও চাঁদাবাজ। তপশীল সম্পত্তি মুন্সিগঞ্জ মৌজার জেএল নং ৮১, এসএ খতিয়ান নং- ১, দাগ নং- ১০৫৮, ১০৫৯, সাড়ে ষোল শতক জমি মথুরাপুর গ্রামের জ্যোতিষ মন্ডলের পুত্র অনীল কৃষ্ণ (নুনু) এর নিকট থেকে ক্রয় সূত্রে লুৎফর ফকির বাড়িঘর করে শান্তিপূর্নভাবে বসবাস করে আসছে। ৪/৪/২২ তারিখ রাতে লুৎফর ফকির মৎস ঘেরের বাসায় থাকায় উক্ত দখলবাজরা অন্যায়ভাবে বাড়ি দখর করে। পরদিন সকালে লুৎফর ফকির ঘেরের বাসা থেকে বাড়ি ফিরে দেখে উক্ত দখলকারীরা বাড়ির সামনে দা, লাঠি নিয়ে দাড়িয়ে আছে। লুৎফর ফকিরকে বাধা দিয়ে বলে এ বাড়ি আমাদের। এঘটনায় ৭/৪/২২ তারিখ লুৎফর ফকির বাদী হয়ে আদালতে মামলা করে। মামলা নং- সিআর-১৯৯/২২। উক্ত দখলকারীদের বিরুদ্ধে গতকাল শ্যামনগর ও মুন্সিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধাগণ সম্মিলিতভাবে শ্যামনগর উপজেলা প্রেসকাব চত্ত¡রে মানববন্ধন করেছে। উল্লেখ্য এবিষয়ে উক্ত আইয়ুব আলির নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি একজন সাংবাদিক এবং বাংলাদেশ মৎস্যজীবিলীগ এর মুন্সিগঞ্জ ইউনিয়ন সভাপতি। উক্ত লুৎফর ফকির উক্ত বাড়ি বিক্রয়ের জন্য আমাকে প্রস্তাব দিলে আমার সবটুকু জমি বিক্রয় করে আমি এখন দিশে হারা।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















