মোহাম্মদ আলী জিন্নাহ॥ যশোরের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় মারাত্বক ভাবে আহত মাদ্রাসা শিক্ষক সালাউদ্দিন হোসেন (৫০) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার মাথার হাড় (খুলি) ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে। ইতিমধ্যে একটা অপারেশন করে ভাঙা হাড় (খুলি) ফ্রিজিং করে রাখা হয়েছে। জ্ঞান ফিরলে পরবর্তী অপারেশন করে সেগুলো জোড়া লাগানো হবে বলে চিকিৎসরা জানিয়েছেন। জানাগেছে, গত বুধবার দুপুরে শিমুলিয়া এবতেদায়ী মাদ্রাসার সুপার ও ঝিকরগাছা মুসলিম এতিম খানার গৃহ শিক্ষক সালাউদ্দিন হোসেন একটি বাইসাইকেল যোগে ঝিকরগাছা উপজেলা মোড় অভিমুখে যাচ্ছিলেন। এসময় বেনাপোল গামী যশোর-ট-১১-২৯৬৯ নাম্বারের কাভার ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে ওই শিক্ষক রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ইজিবাইকের উপর পড়ে মারাত্বক আহত হয়। স্থানীয়রা শিক্ষক সালাউদ্দিনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোরে রেফার্ড করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সম্প্রতি ঝিকরগাছা বাসস্ট্যান্ডসহ যশোর-বেনাপোল মহাসড়কে একের পর এক দূর্ঘটনার চিত্র তুলে ধরে সড়কের শৃংখলা ফেরাতে দৈনিক লোকসমাজ পত্রিকায় বেশ কয়েকটি নিউজ করা হয়েছে। সেসব নিউজ দেখে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এই সড়কের শৃংখলা ফেরাতে উদ্যোগ নেন। তিনি ঝিকরগাছা প্রেসকাবে এসে প্রতিশ্রুতি দেন এবং দূ’দিন ফোর্সসহ বাসস্ট্যান্ডে নিরলস ভাবে কাজ করেন। কিন্তু তার পরও ঝিকরগাছা বাসস্ট্যান্ডসহ মহাসড়কে যত্রতত্র ইজিবাইক দাড়ানো, ইঞ্জিন ভ্যান, রাস্তার ওপর যাত্রীবাহীবাস দাড়িয়ে যাত্রী উঠানামা করানো বন্ধ হয়নি। ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। সম্প্রতি ঝিকরগাছা বাসস্ট্যান্ডে যাত্রী পরিবহন রাস্তার উপর দাড়িয়ে যাত্রী উঠানামা করানোর কারনে পৃথক ৩টি দূর্ঘটনায় দাড়িয়ে থাকা দুটি মোটরসাইকেল টায়ারের নিচে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় মাসুদ পারভেজ নামের এক মোটরসাইকেল আরোহী মারাত্বক ভাবে আহত হয়। এছাড়া পৃথক ঘটনায় এক নারী এবং সর্বশেষ মাদ্রাসা শিক্ষক সালাউদ্দিন হোসেন দূর্ঘটনার শিকার হয়ে জীবন মৃত্যুর সন্ধিণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার সন্ধ্যা ৭টায় ঝিকরগাছা মুসলিম এতিমখানা কমিটির সদস্য মোহাম্মদ মুন্না বলেন, শিক্ষক সালাউদ্দিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা দ্রুত আইসিইউতে ভর্তি করার কথা জানিয়েছেন।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















