ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া(খুলনা) : খুলনার ডুমুরিয়ায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ‘অধিকার এখানে এখনই’ প্রকল্পের উদ্যেগে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত বিভিন্ন এনজিও এসবিও প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। কর্মশালায় বক্তব্য রাখেন কর্মসূচীর জেলা যুব সমন্বয়কারী শিখা রানী, ব্র্যাক ডুমুরিয়া শাখার ম্যানেজার(দাবী) শিব দাস, ব্র্যাকের পপুলার থিয়েটার কর্মসূচীর সমন্বয়ক সঞ্জয় ঠাকুর, প্রান্তিক ফাউন্ডেশন এর জাহিদুর রহমান, স্বপ্ন চুড়া মানব কল্যান এর অর্পা ইসলাম, তারাবা কথা মানব কল্যান এর শেখ মমিনুল, ইউথ ক্লাবের ফয়সাল আহম্মেদ, দিপঙ্কর মন্ডল, রেবা রায় প্রমূখ। কর্মশালায় যুবক ও যুবতির বয়োসন্ধি কালিন সময়ে যৌন ও প্রজনন স্বাস্হ্য শিক্ষা বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের বিষয় নিয়ে আলোকপাত করা হয়।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















