জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা বিশাল সমাবেশ অনুষ্ঠিত। ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৷ রবিবার ২৭ নভেম্বর সকাল এগারোটায় অনুষ্ঠেয় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, নড়াইল ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, লোহাগড়া, রোজিয়া সুলতানা , সভাপতি, ম্যানেজিং কমিটি,লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এবং কে এম রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক, লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ৷ উক্ত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন মো ইব্রাহিম আল মামুন, জেলা তথ্য অফিসার, নড়াইল ৷ মহিলা সমাবেশে উপস্থিত বক্তারা বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সকল প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন রোধ বিষয়ে বক্তব্য রাখেন ৷ এছাড়া শিশুদের করোনা টিকা প্রদান বিষয়ে মায়েদের সচেতন করা হয় ৷ ডেঙ্গু রোগের কারণ ও প্রতিরোধ বিষয়ে বক্তারা উপস্থিত নারীদের উদ্দেশ্যে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন৷ মহিলা সমাবেশে প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন৷।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















