এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধিঃকলারোয়াঃ কলারোয়ায় মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরন করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ এর প্রজেক্ট ( এনএটিপি-২) ২০২২-২৩ অর্থ বছরে প্রযুক্তি গ্রহীতা সিআইজি চাষীদের মাঝে প্রদর্শণ শেষে ওই উপকরণ বিতরন করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে বুধবার( ৭ ডিসেম্বর) সকালে ১৪ জন মহিলা মৎস্য চাষীর মাঝে জনপ্রতি ৬ বস্তা খাবার ও ১ টি করে সাইন বোর্ড বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডল, মেরিন ফিশারিজ অফিসার কুমার প্রসুন দাশ, এক্সটেনশন অফিসার তৌফিক হাসান সহ অফিস স্টাফ ও উপকারভোগী মৎস্য চাষীবৃন্দ। উল্লেখ্য, উপকারভোগী ১৪ জন নারী মৎস্য চাষী বিনামূল্যে খাদ্য গ্রহন করে মৎস্য চাষে আরো উৎসাহ পোষণ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















