নোমান পারভেজ শৈলকূপা ঝিনাইদহ : আদালতের নির্দেশ অমান্য করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে মিন্টু বিশ্বাস নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে তার জমি দখলের চেষ্টা, গাছপালা কর্তন ও হামলার অভিযোগ উঠেছে। বুধবার (০৭ ডিসেম্বর) ভুক্তভোগী ব্যক্তির ঘর ভাঙচুর ও গাছপালা কাটা হয়। উপজেলার শ্রীরামপুর গ্রামের বলয় মন্ডলের নেতৃত্বে গাছপালা কর্তন ও হামলা চালানো হয় বলে মিন্টু বিশ^াস অভিযোগ করেন।গ্রামবাসি সুত্রে জানা গেছে, জমি দখলের উদ্দেশ্যে সকালে করাত, শাবল, দা ও কুড়াল নিয়ে বলয় মন্ডলের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল মিন্টু বিশ্বাসের বাড়িতে হামলা চালায়। এসময় নারকেল, মেহগনিসহ বেশ কয়েকটি গাছ কেটে দেওয়া হয়। বাঁধা দিলে বাড়ির লোকজনকে মারধর করে। খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে হামলাকারীরা পালিয়ে যায়। এই বিষয়ে বলয় মন্ডলের সাথে কথা বলে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা উপেক্ষা করে ঘর ভাঙচুর ও গাছপালা কাটা সম্পূর্ণ বেআইনি। অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















