এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন, নৃত্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন,মুক্তিযুদ্ধে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার(১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় কলারোয়ায় কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ও শহীদ মিনারের পাদদেশে চিত্রাংকন প্রতিযোগীতার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭৭ বছর বয়সী রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী। প্রতিযোগীতা শেষে শিশুদের নৃত্য ও দেশাত্মকবোধক গান পরিবেশনায় শহীদ মিনার চত্বর মুখরিত হয়ে ওঠে। পরে আলোচনা সভায় প্রিমিযর ছাত্র সংঘের সভাপতি আফজাল ফোয়াদ অভির সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সংঘের উপদেষ্টা এ্যাডঃ শেখ কামাল রেজা, সংঘের উপদেষ্টা প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারন সম্পাদক উপদেষ্টা প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, দুপ্রক সাধারন সম্পাদক উপদেষ্টা প্রধান শিক্ষক মুজিবর রহমান, উপদেষ্ঠা সমাজ সেবক এনায়েত খান টুনটু। সংঘের সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংঘের কর্মকর্তা সাংবাদিক ফারুক হোসেন রাজ, সাংবাদিক আজমল হোসেন বাবু, আবুল বাসার, তৌহিদুর রহমান, সাকিব, প্রান্ত, সজিব, রোকন, অন্তু, সাংবাদিক জাহাঙ্গীর হেসেন সহ অসংখ্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মা’ অভিভাবক, সাংবাদিক ও সূধিবৃন্দ। সব শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় ৩টি গ্রুপের( বিভাগ) ১ম থেকে ৩য় স্থান অধিকারীদের এবং অংশগ্রহনকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ক -বিভাগের ১ম হয়েছে প্রথম শ্রেনীর ছাত্রী সাবিহা, ২য়- দ্বিতীয় শ্রেনী ছাত্রী ফারহান ইয়াসমিন ও ৩য়- দ্বিতীয় শ্রেণীর ছাত্র রাশিদ আরিফ, খ- বিভাগের প্রথম হয়েছে ৫ ম শ্রেনীর ছাত্রী বর্ষা মনি প্রিয়া, ২য়- চতুর্থ শ্রেণীর ছাত্রী তানিশা নওরিন ও ৩য় হয়েছে ৪র্থ শ্রেনীর তাইরিন জান্নাত হাসি। গ- বিভাগে প্রথম স্থান অধিকারী দ্বাদশ শ্রেনীর তমালিকা সাধু, দ্বিতীয় এসএসসি পরীক্ষার্থী অর্নবী পাল ও তৃতীয় স্থান অধিকার করে অষ্টম শ্রেনীর ছাত্র পার্থ পাল। অপর চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিশুদের সহ শিশু নৃত্য ও কন্ঠ শিল্পীদের পুরষ্কৃত করা হয়। বক্তারা, মহান বিজয় দিবসে নতুন প্রজন্মের শিশুদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে অর্জিত বিজয়কে রক্ষা করার প্রত্যয়ের উপর গুরুত্ব আরোপ করেন।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















