আনিচুর রহমান :- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস পালন ও নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ই ডিসেম্বর রোজ শনিবার বিকাল তিনটায় রাজগঞ্জ বাজারের সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় আকলিমা ভিলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আলমগীর সিদ্দিকী কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক এরশাদ আলী, সভাপতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মনিরামপুর উপজেলা শাখা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জি এম ফারুখ হুসাইন, সাধারণ সম্পাদক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রেজাউল করিম রয়েল, সাংগঠনিক সম্পাদক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখা। অনুষ্ঠানে উপজেলা কমিটির মধ্যো বক্তব্য রাখেন, আবু সাঈদ, রাকিব, তরিকুল ইসলাম রাজা, মনোয়ারা বেগম, ডাক্তার আব্দুল আলিম, সাংবাদিক মফিজুর রহমান, মোশাররফ হোসেন, জামাত আলী, স্বপ্না রায়, শিউলি রায় সহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক উপজেলা শাখা ও আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক উপজেলা শাখা। অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সংগঠনের সবার সাথে পরিচয় করিয়ে দেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দান করেন।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















