স্টাফ রিপোর্টার : ভালো ফুলের ভালো বেশ, গড়বো মোরা বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিঃ এর আয়োজনে পানিসারার ফুল বিপণন কেন্দ্রের বার্ষিক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৭নং নাভারণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী, ফুল চাষের প্রথম উদ্যোক্তা সেরআলী সরদার, মীর বাবর জান বরুন, তৌফিক আলম বুড়ো, ইসমাইল সরদার, মাস্টার আতাউর রহমান, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলিমুল মৃধা, ইউপি সদস্য আশরাফুল আলম চান্দু, আব্দুল আলিম, কাউন্সিলর আরিফুল ইসলাম। উল্লেখ্য, অনুষ্ঠানে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিঃ এর ৩১সদস্য কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সভাপতি আব্দুল রহিম ও সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মদ হয়েছেন।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















