স্টাফ রিপোর্টার : যশোরে তিনদিন ব্যাপি আঞ্চলিক ইজতেমা আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে । সুষ্ঠভাবে ইজতেমা সম্পন্ন করতে ইতিমধ্যে অধিকাংশ কাজ শেষ হয়েছে । ইজতেমার আয়োজক জিম্মাদার মোঃ মুজিবুর রহমান জানান , আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার ফরজের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে । রবিবার আখেরী মোনাজাতের পর শেষ হবে। তিনদিনের ইজতেমায় দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে তাবলীগ জামায়াতের মুরাব্বীরা বয়ান করবেন । যশোর জেলা অঞ্চলের সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীরা এতে অংশ নেবেন । সেইসাথে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকার মৌরিতানিয়া ও ইন্ডিয়ার তাবলিগ জামাত অনুষ্ঠিতব্য ইজতেমায় অংশগ্রহণ করবেন। যশোর জেলা ইজতেমা যশোর মার্কাজ মসজিদে অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর । আগামী ১জানুয়ারি ২০২৩ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে ইনশাআল্লাহ । ইজতেমায় প্রায় ৫ থেকে ৬লাখ মুসল্লী ইবাদতের অংশ নিতে পারবেন । তিনি আরো জানান, ইজতেমা শুরু হওয়ার দু’দিন আগে থেকেই ইজতেমার মাঠ মুসল্লীদের অবস্থান নেয়া শুরু হবে । সে জন্য আগে ভাগেই মাঠ প্রস্তত করা হয়েছে । মঞ্চ তৈরিসহ সামিনা দিয়ে মাঠ ঢেকে দেয়া হয়েছে । নিরাপওা নিশ্চিত করতে চারে পাশে বেষ্টনী দেয়া হয়েছে । এছাড়া ২শ’টি টয়লেট ও ৬টি ওজুখানা তৈরীর কাজ শেষ করা হয়েছে । ৫টি পানির ট্যাংক ৩০০টি পানির ট্যাব লাগানো হয়েছে । এছাড়া মুসল্লীদের যানবাহন রাখার জন্য গ্যারেজ করা হয়েছে । মুসল্লীদের সহযোগিতা করার জন্য তাবলিগ জামাত স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করা হয়েছে । প্রশাসনের পক্ষ থেকে নিরাপওার ব্যবস্থা করা হয়েছে । শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা শেষ হবে বলে আশা করি ।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















