কয়রা (খুলনা) প্রতিনিধি,কয়রার গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সকাল দশটায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো: আওলাদ হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক ইউনুস আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির ভবিষ্যৎ এরা লেখাপড়া শিখে দেশ ও দশের কাজে নিজেদের নিয়োজিত রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীণফোনের লিড স্পেশালিস্ট জনাব সাব্বির আহমেদ, সাবেক ইউপি সদস্য মো: আকবর হোসেন, মো: আক্তারুল ইসলাম সৌরভ, সাবেক ছাত্রলীগ নেতা আয়াতুল্লাহ শরীফ। বিদ্যালয়ের সেরা ছাত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন সপ্তম শ্রেণীর ছাত্রী রিজিয়া করিম।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















