যশোরের প্রগতি আদর্শ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

0
339

প্রেস বিজ্ঞপ্তি : যশোরের প্রগতি আদর্শ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন যশোর সরকারি এমএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু সাঈদ মোহাম্মদ রফিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন মো: সাহেব আলী রাজু।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও লেকচারার মো: আল আমীন, শিল্পী এ্যাড: রোকনুজ্জামান, প্রেসক্লাব যশোরের সহসভাপতি নূর ইসলাম, উপশহর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসান জহির।
সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক তৌহিদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক নাজমুল হোসেন। প্রধান আলোচক বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মাদ্রাসা শিক্ষার গুণগত মানের পরিবর্তন করতে হবে। তাই মাদ্রাসা শিক্ষায় আরবির পাশাপাশি বাংলা ও ইংরেজির ওপর গুরুত্ব দিতে হবে। যে কাজটি প্রগতি আদর্শ মাদ্রাসা করছে। এই মাদ্রাসার শিক্ষার্থীদের বাচন ভঙ্গি মানুষের দৃষ্টি আকর্ষণ করছে বলে আমি মনে করি। ফলাফল প্রকাশের পর মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here