এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস-২৩’ উৎযাপিত হয়েছে। সোমবার(২ জানুয়ারী) সকাল ১০ টায় দিবসটি উৎযাপনে বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত র ্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যলয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস। বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার সমাজসেবা বান্ধব সরকার। সমাজসেবা খাতে সরকার ৫৪ টি সহ বিভিন্ন সেবা প্রদানে সমাজের আমূল পরিবর্তন সাধিত করেছে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সমাজের সকলকে সমাজসেবায় এগিযে আসার আহবান জানান। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপন্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জিয়াউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, পিআইও রকিবুল ইসলাম, একাউন্টস অফিসার তুহিন আক্তার,সহকারি সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান, দলনেত্রী মনোয়ারা খাতুন। সমাজসেবা অফিসের কর্মকর্তা আমিনুর রহমানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের শিরিনা খাতুন, শাহাজান আলী, মিজানুর রহমান, সাংবাদিক এম,এ সাজেদ, জাকির হোসেন, জুলফিকার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি, সাংবাদিক ও সমাজসেবা অধিদপ্তরের উপকারভোগীগণ।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















