মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ মহেশপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে ইমিটেশন গোল্ড জুয়েলারী পণ্য পরিবহনে হয়রানি নিরাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু নিলয় ফাউন্ডেশনের উপ পরিচালক ইমাসুল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী,মহেশপুর থানার এসআই রেজাউল ইসলাম,মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,প্রকল্প ব্যবস্থাপক ইমদাদুল হোসেন প্রমুখ। এ সময় এসইপি প্রকল্পের পরিবেশ কর্মকর্তা জাকির হাসান ও টেকনিক্যাল অফিসার মোস্তফা মহসিন মাল্টিমিডিয়ার মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন। ইমিটেশন গোল্ড জুয়েলারী পণ্য পরিবহনে বিভিন্ন স্থানে রপ্তানির সময় হয়রানির শিকার হতে হয় অনুষ্ঠানে বক্তারা বিষয়টি নিরাসনে সরকারের উচ্চ মহলের দৃষ্টি কামনা করেন এবং এ ব্যবসার পরিসরের জন্য সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন প্রকল্পের ফোকাল পার্সন মাহফুজ হোসেন। শিশু নিলয় ফাউন্ডেশন(এসএনএফ)সাসটেইনেবল এন্টারপ্রাাইজ প্রজেক্ট(এসইপি)প্রকল্পের আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















