নূর হাসান লাল্টু বাঘারপাড়া প্রতিনিধি ঃ গত বুধবার বাঘারপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে আকস্মিকভাবে বন্ধ হয়ে গেল জমি রেজিষ্ট্রেশন সহ সকল কার্যক্রম। ভোগান্তিতে পড়ল জমি ক্রেতা-বিক্রেতাগন। বাঘারপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে সপ্তাহে দুই দিন বুধ ও বৃহষ্পতিবার জমি রেজিষ্ট্রেশনের কার্যক্রম চলে। গতকাল বেলা ১২ টা পর্যন্ত জমি রেজিষ্ট্রির জন্য দলিল লেখক, ক্রেতা বিক্রেতাগন সবাই ব্যস্ত সময় পার করছিল, প্রস্তুত ছিল সাব-রেজিষ্ট্রার সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরই মধ্যে সাব-রেজিষ্ট্রারের নিকট বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশন থেকে মেসেজ আসে জমি রেজিষ্ট্রেশন সহ সকল কার্যক্রম বন্ধ করতে। তাৎক্ষনিকভাবে বাঘারপাড়া উপজেলা সাব-রেজিষ্ট্রার মোঃ রিপন মুন্সি সকল দলিল লেখকদের বিষয়টি জানিয়ে দেন, ততক্ষনে দুরদুরন্ত থেকে অনেকে উপজেলা রেজিষ্ট্রি অফিসে হাজির হন জমি রেজিস্ট্রির জন্য। বিষয়টি জানার পর রেজিষ্ট্রি অফিস পাড়ায় হৈ চৈ শুরু হয়। ঘটনা জানতে পেরে এ প্রতিবেদক ঘটনা স্থলে উপস্থিত হয়ে বাঘারপাড়া দলিল লেখক সমিতির সভাপতি মোঃ সরোয়ার হুসাইনের নিকট জানতে চাইলে তিনি সাব-রেজিষ্ট্রারের বরাত দিয়ে বলেন, গত মঙ্গলবার চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রার মোঃ ইউসুফ আলীকে অফিস চলাকালিন সময়ে একদল দূবৃর্ত্ত এজলাসের মধ্যে মারপিট করে চরমভাবে আহত করেন। বর্তমানে উক্ত সাব-রেজিষ্ট্রারের অবস্থা আশংকাজনক। তারই প্রতিবাদে সারা বাংলাদেশে একযোগে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশন আসামীদের আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তি না হওয়া পর্যন্ত জমি রেজিস্ট্রেশন সহ সকল কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন। এদিকে জমি রেজিষ্ট্রি বন্ধ হওয়ার ঘোষনায় বিপাকে পড়েছে জমি ক্রেতা বিক্রেতাগন। জমি রেজিষ্ট্রি করতে আসা দোহাকুলা গ্রামের এ,কে,এম আবুল কালাম বলেন, অনেক দিন আগে বিক্রেতাকে ১০ লক্ষ টাকা দিয়ে ৮ শতক জমি কিনেছিলাম কিন্তু বিক্রেতা ফজলুল হক আজ কাল করে করে আজ (বুধবার) এসেছিলাম রেজিষ্ট্রি করতে। জমি রেজিষ্ট্রি বন্ধ হওয়াই আমি হতাশায় ভুগছি, খলসী গ্রামের আজিবার মোল্যা এসেছিলেন জমি লিখে দিতে। কিন্তু রেজিষ্ট্রি বন্ধ হওয়ায় জমি বিক্রি করতে না পেরে মেয়ের বিয়ে নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি বলে জানান আজিবার মোল্যা। ঢাকায় চাকুরিরত বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, আমি ছুটি নিয়ে জমি লিখে দিতে এসেছিলাম কিন্তু রেজিষ্ট্রি না হওয়াই। চরম ভোগান্তিতে পড়তে হলো। এমনই অভিযোগ ও হয়রানীর শিকার হয়ে বাড়ি ফিরেছে অনেক ক্রেতা- বিক্রেতা। তারা দ্রুত সমস্যা সমাধানের দাবী জানান এবং হয়রানী ও ভোগান্তি থেকে মুক্তি চান। এসব বিষয়ে বাঘারপাড়া উপজেলা সাব-রেজিষ্ট্রার মোঃ রিপন মুন্সীর কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল অফিস চলাকালিন সময়ে এজলাসে উঠে একদল দূবৃর্ত্ত চাপাইনবাব গঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রার মোঃ ইউসুফ আলীকে এলোপাতাড়ী পিটিয়ে রক্তাক্ত জখম করে, এটা অত্যন্ত দুঃখজনক, কর্তব্যরত একজন সরকারী অফিসারকে এজলাসের মধ্যে মারপিট করবে এটা মেনে নেওয়া যায়না। সেকারনে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশন ঘটনার সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। সাব-রেজিষ্ট্রার রিপন মুন্সী আরও বলেন, আমাদের নিরাপত্তা কোথায়? আমি আসামীদের দ্রুত আটক পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















