মোহাম্মদ আলী জিন্নাহ, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ ইউসুফ আলীর উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিকরগাছা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। বাংলাদেশ রেজিস্টেশন সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশব্যাপি চলা এই কর্মসূচি একযোগে পালিত হচ্ছে। এরই অংশ হিসাবে গতকাল বুধবার সকাল থেকে সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে কর্মবিরতি পালনকালে সাব রেজিস্ট্রার নারায়ন চন্দ্র মন্ডল, মোহরার ইকবাল কবির, আজমিরা সুলতানা, টিসি মোহরার প্রবীর কুমার চন্দ্র, নকলনবীশ সাদ আমিন রনি, আরিফ সন্টু, সম্রাট, দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ আহমেদ, সহ সভাপতি নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরকার. কোষাধ্যক্ষ শেখ জহুরুল হকসহ সাব রেজিস্ট্রি অফিসের সকল স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। কর্মবিরতিতে অংশ গ্রহণকারী বক্তরা সকল সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা সহ ন্যক্কারজনক এই সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অবিলম্বে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলে দাবি করেন। এই ঘটনায় অদ্যবধি মামলা ও আসামি গ্রেফতার না হওয়ায় বক্তরা তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















