দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রশাসনের আয়োজনে পরিষদের মিলনায়তনে মাদক দ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রনয়নের জন্য এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা. শামসুন্নাহার খান ডলি,উপজেলা কৃষি কর্মকর্তা মো.জাফর আহমেদ,থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. মেহেদী হাসান,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহমুদ লিটন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম,আলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান সাগর,বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আসাদুজ্জামান সোহাগ প্রমুখ। এছাড়া কর্মশালায় ৭টি ইউনিয়ন পরিষদের সদস্য,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন,সকল মসজিদেও ইমামগন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় জেলা প্রশাসক শরিফুল ইসলাম মাদকের অপব্যবহার,ক্ষতি,প্রতিকার ও প্রতিরোধ এবং আইনের প্রয়োগের বিষয়ে আলোচনা করেন।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















