লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : শীতবস্ত্র নিয়ে দরিদ্র শীতার্ত মানুষদের সহযোগিতা দিয়ে উদার মনের পরিচয় দিতে বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি(সিআইডি) শেখ নাজমুল আলম। শনিবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নড়াইলের লোহাগড়ার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত আহবান জানান। জানা গেছে, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষ্যে প্রতিষ্ঠানের অ্যালামনাই সোসাইটি দরিদ্র শিক্ষার্থীসহ এতিমদের জন্য শীতবস্ত্র বিতরণের আয়োজন করে। বাংলাদেশ পুলিশের ডিআইজি(সিআইডি) শেখ নাজমুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মোঃ সুলতান মাহমুদ বিপ্লব এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম হায়াতুজ্জামান, প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সিআইডি) প্রত্যুশ মজুমদার, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন, সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জী, লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি শিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান। প্রধান অতিথি বিদ্যালয়ের প্রবেশ গেট এর নির্মাণকাজের উদ্বোধন করেন। দুই শতাধীক দরিদ্র শিক্ষার্থীসহ এতিমদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। #
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















