কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলার উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার দুস্থ ও অসহায়দের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারি যাকাত ফান্ডের যাকাত চেক বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়,ঝিনাইদহ সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এ এন এম শাহ জালাল ও ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক। অনুষ্ঠানে ক্ষুদ্র ব্যবসা, সেলাই মেশিন, ছাত্রবৃত্তি, চিকিৎসা, গৃহ মেরামত, হাঁস মুরগি পালন ও ছাগল-গরু পালন খাতসমূহে ১’শ ২০ জনকে ৬,৭০,৬০০/-টাকা এবং বিশেষ কর্মসূচি হিসেবে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে বিশেষ কর্মসূচি হিসেবে প্রতি উপজেলা থেকে ২ জন করে মোট ১২ জনকে প্রতিজনকে ১৫,০০০/- টাকা করে মোট ১,৮০,০০০/- টাকাসহ সর্বমোট ১’শ ৩২ জনকে ৮,৫০,৬০০/- টাকার চেক বিতরণ করা হয়।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















