প্রেস বিজ্ঞপ্তি : ১৮.০১.২০২৩ ইং তারিখ বুধবার বিকাল ০৪:০০টায় জয়তী সোসাইটি, যশোর এর আয়োজনে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, যশোর এর সার্বিক সহযোগিতায় জয়তী সোসাইটির প্রধান কার্যালয়ে থেরাপিউডিক চিকিৎসা সেবা প্রশিক্ষণ এর সনদপত্র বিতরণ করা হয়েছে। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মুনা আফরিন এবং অত্র প্রশিক্ষণের প্রশিক্ষক ও কনসালটেন্ট (ফিজিও থেরাপি) জনাব বাপ্পি কবি শেখর। অনুষ্ঠানের শুরুতে জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ^াস এই প্রশিক্ষনের লক্ষ্য ও উদ্দেশ্যের ব্যাপারে সকল প্রশিক্ষণাথীদের অবগত করেন এবং সবাইকে আন্তরিকতার সাথে সেবা প্রদানের জন্য আহবান রাখেন। অনুষ্ঠানের সমাপ্তিলগ্নে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে প্রধান অতিথি সনদপত্র তুলে দেন। উল্লেখ্য ৩৪ জনকে সনদপত্র প্রধান করা হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির সকল কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















