স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে দুটি বাসে অভিযান চালিয়ে দুইশ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এসময় দুই বাসের সুপারভাইজারকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টা থেকে দেড়টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-খুলনা মহাসড়কের বাসন্ডা ব্রীজের পশ্চিম ঢালে যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। এসময় কুয়াকাটা থেকে বেনাপোলগামী কুয়াকাটা এক্সপ্রেসের সুপার ভাইজার এসএম রাহুল ও সেভেনস্টার পরিবহনের সুপার ভাইজার রুবেল হাওলাদারকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এনডিসি অংছিং মারমা বলেন, ইলিশ রক্ষায় কম্বিং অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এসময় জাটকা ইলিশ পরিবহনের দায়ে দুটি বাসের সুপারভাইজারকে পৃথক দুটি মামলায় জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দকৃত মাছ ৬টি এতিমখানা, ১টি সরকারি শিশু পরিবার এবং উপস্থিত ৬ জন দরিদ্র রিক্সাওয়ালার মাঝে বণ্টন করা হয়েছে বলেও জানান তিনি।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















