রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ এবং দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও প্রযুক্তি প্রতিষ্ঠান ব্র্যাকনেট লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আইসিটির (এসএআইসিটি) আয়োজনে সকাল সাড়ে ১১টায় আইসিটি বিভাগের ১২৫-নং কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আইসিটি বিভাগের সভাপতি ড. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ব্র্যাকনেট লিমিটেডের হেড অব অপারেশনস মোঃ মোকাররম হোসেন, হেড অব এডমিন এন্ড রেগুলেটরি সিকান্দার কবিরসহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অত্র বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফা মিশু। সমঝোতা স্মারকে আইসিটি বিভাগের পক্ষে স্বাক্ষর করেন অত্র বিভাগের সভাপতি ড. আলমগীর হোসেন ও অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং ব্র্যাকনেট লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন অত্র প্রতিষ্ঠানের হেড অব অপারেশন মোঃ মোকাররম হোসেন ও হেড অব হিউম্যান রিসোর্স আফরিন কাউসার। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আগামী পাঁচ (৫) বছর আইসিটি বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক সিলেবাসের অধীনে ব্র্যাকনেট লিমিটেডে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত কর্মপরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন হবে যা তাদের ক্যারিয়ারে আরো উন্নতি করতে সহায়ক হবে। আইসিটি বিভাগের শিক্ষার্থীরা এমন যুগান্তকারী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ভবিষ্যতেও আইসিটি বিভাগ থেকে এরকম আরো অনেক উদ্যোগ গ্রহন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















