এম, এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রাক্তন এমসিএ, কবি, সাহিত্যিক, সমাজ সংস্কারক জননেতা প্রয়াত মমতাজ আহমেদের সহধর্মিণী রিজিয়া মমতাজের (৮২) মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক বিবৃতিদাতারা হলেন: কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সিনিয়র সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ ও সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, কার্যনির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম ও সদস্য মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, তরিকুল ইসলাম, ফারুক হোসেন স্বপন, রাজু রায়হান প্রমুখ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে মোছা. রিজিয়া মমতাজ (৮২) কলারোয়ার বোয়ালিয়া গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। শুক্রবার বেলা ১১ টায় পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















