ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি॥ যশোরের ঝিকরগাছা রেলওয়ে স্টেশনের ভবণ ঘেষে দোকান ঘর নির্মান করা হচ্ছে। এদিকে উল্লেখিত স্থানে দোকান ঘর নির্মানের ফলে রেলওয়ে স্টেশনের সৌন্দর্য নষ্ট হচ্ছে। ফলে রেলওয়ের যাত্রীসহ স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার বেশ কয়েকজন যাত্রী ও স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে রেলওয়ে স্টেশনে গিয়ে দেখাগেছে, হাসিনা বেগম নামের একজন ব্যবসায়ী কয়েকজন শ্রমিক দিয়ে উল্লেখিত স্থানে দোকান ঘর নির্মান করছে। বেশ কয়েকবছর ধরে হাসিনা বেগম স্টেশন গেটের সামনে একটি টিনসেডের পাকা ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। হাসিনা বেগম রেলওয়ের কাছথেকে ডিসিআর নিয়ে উল্লেখিত স্থানে দোকান তৈরির কাজ করছে বলে তার ছেলে সাগর হোসেন জানিয়েছেন। এ ব্যাপারে ঝিকরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার নিগার সুলতানার ০১৭৩২-৯৩৬৩৯২ মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, রেলওয়ের ভুমি শাখা থেকে কাগজ (ডিসিআর) নিয়ে হাসিনা বেগম দোকান ঘর বানাচ্ছে। ফলে তার কিছুই করার নেই। জানতে চাইলে যশোরের রেল কাছারির সার্ভেয়ার/আমিন মোঃ আব্দুল মতিন বলেন, ডিসিআরের ব্যাপারে তার কিছু জানানেই। তবে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে বেশ কয়েক একর জমি থাকতে স্টেশনের সৌন্দর্য নষ্ট করে উল্লেখিত স্থানে দোকান নির্মান ও রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক ডিসিআর দেয়ার বিষয়টি খুবই দুঃখজনক বলে রেলযাত্রী আব্দুর রহিম, আলমগীর হোসেন, তবিবর রহমানসহ স্টেশনে থাকা বেশ কয়েকজন জানিয়েছেন।
Home
যশোর স্পেশাল ঝিকরগাছা রেলওয়ে স্টেশনের ভবণ ঘেষে দোকান ঘর নির্মানে যাত্রীসহ স্থানীয়দের মাঝে তীব্র...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















