সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রা এলজিইডি কর্মকর্তা কর্মচারীদের ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত

0
332

কয়রা (খুলনা) প্রতিনিধি, এল জি ই ডি’র নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো: গোলাম ইয়াজদানীর উপর দুর্বৃত্ত হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী শাহাবুদ্দিন সহ সকল হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনার কয়রা উপজেলা এলজিইডি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপজেলা এলজিইডির উদ্যোগে ৩০ জানুয়ারি সোমবার কয়রা উপজেলা পরিষদের সম্মুখের থানা সড়কে বেলা তিন টা থেকে চারটা পর্যন্ত ঘন্টা ব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো: দারুল হুদা.উপসহকারী প্রকৌশলী মো: আফজাল হোসেন, দেবাশীষ মন্ডল. প্রকাশ দাস প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে এলজিইডি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে, সম্প্রতি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোহাম্মদ গোলাম ইয়াজদানীর উপর দুর্বৃত্ত হামলা করা হয়েছে। এহেন নেক্কারজনক ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী শাহাবুদ্দিন ও তার সাঙ্গ পাঙ্গোদের গ্রেফতারপূর্বক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানান,বক্তারা আরো বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে আরো বড় ধরনের কর্মসূচি নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here