স্টাপ রিপোর্টার: ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষে যশোরের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত। বুধবার বিকেল ৪ টায় যশোর সার্কিটহাউস হলরুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.আহসান হাবীব। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা জানান,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ মাধ্যমিক পর্যায়ের ক্রীড়ার উন্নয়নের কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছর দুইটি জাতীয় ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।একটি গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা, অপরটি শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রিয়া প্রতিযোগিতা একেবারে তৃনমূল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্রীড়াবিদ উঠে আসতে পারে। বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সেই সুযোগ সৃষ্টি করে রেখেছে দেশব্যাপী। এ সময়ে আরও উপস্থিত ছিলেন,যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল খালেক সরদার,শারীরিক শিক্ষা বিভাগ মাউশি ঢাকার উপপরিচালক আক্তারুজ্জামান ভুইঞা,মাউশি খুলনাঞ্চলের উপ পরিচালক খন্দকার রুহুল আমিন,যশোর জেলা শিক্ষা কর্মকর্তা এ কেএম গোলাম আযম,সরকারি আলিয়া মাদ্রাসা ঢাকার সহযোগী অধ্যাপক আসলাম মিয়া ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















