কয়রা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ আদিবাসী ফোরাম খুলনা জেলা শাখার নবাগত আহবায়ক মুন্ডা বলাই কৃষ্ণ সরদার সহ নবাগত নেতৃবৃন্দরা কয়রা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা ও মত বিনিময় করেছেন। ৪ ফেব্রুয়ারি সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহাসিন রেজার সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন। বেলা ১১ টায় জেলা আদিবাসী ফোরাম নেতৃবৃন্দরা কয়রা থানার অফিসার ইনচার্জ এস এম এ দোহা’র অফিস কক্ষে ওসির হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কয়রা থানার ওসি আদিবাসীদের সাথে তাদের বিভিন্ন সহযোগিতার ব্যাপারে দীর্ঘক্ষণ আলোচনা করেন। বেলা বারোটায় কয়রা সদর ইউনিয়ন পরিষদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। মত বিনিময় কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম খুলনা জেলা শাখার নব গঠিত কমিটির আহবায়ক, মুন্ডা বলাই কৃষ্ণ সরদার, সদস্য সচিব ধূরজ্যোটি প্রসাদ মাহাতো, অবিনাশ মুন্ডা, সুব্রত মুন্ডা, বাবুরাম মুন্ডা সহ অন্যান্য নেতৃবৃন্দ গন।##
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















