কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : তারা পাহাড়ী জনপদের অধিবাসি। চেহার সঙ্গে মিল থাকায় তারা ঝিনাইদহে আস্তানা গেড়ে পাহাড়ী মধু বলে ভেজাল মধু উৎপাদন করছিল। ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার একটি বাসা ভাড়া নিয়ে এই কারবার চালিয়ে আসছিল বান্দরবন ও কক্সবাজার জেলার তিন যুবক। ঝিনাইদহের গোয়েন্দা পুলিশ তাদের পিছু নেয়। রোববার দুপুরে বিপুল পরিমাণ ভেজাল মধুসহ তিনজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মংচাইন তংচংগ্যার ছেলে প্রদীপ তংচংগ্যা, কক্সবাজারের টেকনাফ উপজেলার ক্যয়জছিং চাকমার ছেলে মংলাইগ্য চাকমা ও একই এলাকার মংম্যাচিং চাকমার ছেলে আংলাচিং চাকমা। ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) শাহীন উদ্দীন জানান, একটি চক্র পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে ঝিনাইদহে এসে রং ও চিনির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ভেজাল মধু তৈরী করে বারাজাত করে আসছিলা। এই ভেজাল মধু জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ী মধু নামে উচ্চ মূল্যে বিক্রি করতো। রোববার গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল মধু তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদেরকে বিপুল পরিমাণ ভেজাল মধুসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















