পাইকগাছা প্রতিনিধি। : বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু পাইকগাছা থানার সামনে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরের জায়গা দখলে নিচ্ছেন এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ওসি ঘটনাটি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসারকে জানান। বঙ্গবন্ধু চত্বরের ভলিবল খেলার জায়গা দখল হয়ে যাচ্ছে খবরটি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেন, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম, থানার ওসি মোঃ জিয়াউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বঙ্গবন্ধু চত্বরে উপস্থিত হন। বঙ্গবন্ধু চত্বরের ভলিবল খেলার জায়গা কেন দখল করা হচ্ছে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধ শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু বলেন, এ জমি আমি নিলাম সূত্রে ক্রয় করেছি। জমির সকল কাগজপত্র আছে। সে সময় সরকারি ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ৪লাখ ৭০ হাজার টাকা খরচ করে মাটি ভরাট করে বঙ্গবন্ধু চত্বর তৈরী করা হয়। সে সময় কেন বাঁধা দেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তখন প্রয়োজন মনে করিনি, এখন পাশের ব্যক্তি জমি দখলে নিয়েছে তাই প্রয়োজন মনে করে আমিও জমি দখলে নিচ্ছি। দাবীকৃত জমির কাগজপত্র যাচাই বাছাই করার জন্য সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেনের কাছে কাগজপত্র জমা দেন। জমির কাগজপত্র যাচাই বাছাই না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এ সময় বীর মুক্তিযোদ্ধ শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু থানা পুলিশ ও এলাকার ভলিবল খেলোয়াড়দের কথা বিবেচনা করে জমির কিছু অংশ ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন। তার প্রস্তাবে সকলে সাধুবাদ জানালেও নদীর সীমানা ও জমির সঠিক মালিকানা বের করার জন্য কাগজপত্র যাচাই বাছাই করার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন। তাৎক্ষনিক কাজ বন্ধ করায় ভলিবল খেলোয়াড় ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















