মিজানুর রহমান লিটন, প্রেমবাগ ও বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি ॥ বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ১১ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ড চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে দেশবাসীকে আরও প্রতিবাদী হতে এবং সার্বক্ষণিক সজাগ থাকার আহ্বান ও বিএনপি-জামায়াত নেতৃবৃন্দকে ন্যাক্কারজনক কোন ঘটনা না ঘটানোর জন্য কঠোর হুসিয়ারী দেয়া হয়। বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু’র সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নির্বাচনী এলাকা যশোর-৬ এর জাতীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার। বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ। এছাড়া বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল, বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, আওয়ামীলীগ নেতা শেখ ফারুক হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















