মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহন করলেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার। সোমবার (২০ ফেব্রুয়ারী) আসরের নামাজের পরে নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মায়ের দাফন সম্পন্ন করা হয়েছে। এ্যাডঃ শেখ আব্দুস সাত্তারের মাতা মোছাঃ আছিয়া বেগম (৮৫) গত রবিবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৭ টা ৫০ মিনিটে বার্ধক্যজনীত কারণে মৃত্যুবরণ করেন। বিএনপির এই নেতার মায়ের জানাজায় অংশগ্রহন করেন সাতক্ষীরা জেলা বিএনপি, কালিগঞ্জ, দেবহাটা, শ্যামনগর ও আশাশুনী উপজেলা বিএনপি ও এ দলের বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সহস্রাধিক জনতা।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















