মনিরুজ্জামান জুলেট,শ্যামনগর সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ প্রদর্শনের আয়োজন করা হয়। প্রদর্শনীতে এলাকার খামারীরা তাদের গৃহ পালিত গবাদী পশু, হাঁস-মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করে। উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে দুধ, ডিম, মাংস খাই, সুস্থ সবল জাতি পাই ” শ্লোগানে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।এসময়ে প্রধান অতিথির রক্তব্যে তিনি বলেন ফাগুনের এই সকালে অনুষ্ঠানে অংশ গ্রহনকারী সকলকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি ও প্রাণী সম্পদ অধিদপ্তরকে আধুনিকায়ন করেছেন। জনবান্ধব সরকার জনগনের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অভিপ্রায়ে দেশ এগিয়ে যাচ্ছে, বর্তমানে জনগন স্বস্তি ও শান্তিতে আছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামীতেও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য তানভির আহম্মেদ উজ্জল এর সঞ্চালনায় বিশেষ অতিথির রক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি অফিসার ডাঃ উৎপল কুমার। উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে পৃথক ২৫ স্টলে গৃহ পালিত গবাদী পশু, হাঁস- মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। স্টলগুলোতে আগাত উপজেলার খামারীদের প্রদর্শনীর মূল্যায়নের ভিত্তিতে পুরস্কৃত করা হয়।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















