নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়া সদর পৌরসভার মেয়রের কার্যালয় অফিসে চুরির ঘটনা ঘটেছে। আজ সকালে কর্মচারীরা অফিসে এলে চুরির বিষয়টি দেখতে পাই। খোঁজ নিয়ে জানা গেছে, সকালে অফিসের কর্মচারীরা মেয়রের কার্যালয়ের অফিসে এসে তালা ভাঙা দেখতে পান। তারা ভেতরে ঢুকে আলমারি খোলা দেখেন। কাগজপত্র এলোমেলো অফিসের ফ্লোরে পড়ে আছে। পরে কার্যালয় থেকে শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র চুরির বিষয়টি জানতে পারে। চুরির হওয়ার বিষয়ে পৌর মেয়র আনোয়ার আলী বলেন, সকালে শুনতে পেলাম আমার অফিস রুমের তালা ভেঙে চুরি সংঘটিত হয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানতে পারিনাই। তবে যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, মেয়র সাহেবের কার্যালয়টি সিসিটিভি ক্যামেরায় আওতায় । সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করলে চুরির তথ্য পাওয়া যেতে পারে। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন খান বলেন, মেয়র সাহেবের কার্যালয়ে চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য সব ধরনের চেষ্টা চলছে। আমরা গণমাধ্যমকে পরবর্তীতে বিস্তারিত জানাবো।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















