হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক আরোহী। বুধবার (১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এবং পুলিশ মরাদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। আহত যুবককে উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন- খুলনার ডুমুরিযা উপজেলার নরনিয়া গ্রামের আইয়ুব মোড়লের ছেলে মাসুদ রানা (২৫) এবং যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুস সামাদ শেখের ছেলে রুবেল শেখ (২৫)। আহত যুবক ডুমুরিয়ার নরনিয়া গ্রামের আলী মোড়লের ছেলে রাকিব হাসান। এলাকাবাসী, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়- বুধবার বিকেলে মাসুদ রানা, রুবেল শেখ ও রাকিব হাসান মোটরসাইকেলে করে যশোর যান। কেনাকাটা শেষে তারা রাত ১১টার দিকে যশোর থেকে বাড়ি ফিরচ্ছিলেন। পথে রাত সাড়ে ১১টার দিকে মণিরামপুর সরকারি কলেজের উত্তর পাশে এলপিজি পাম্পের কাছে পৌঁছলে বিপরীত থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন মাসুদ রানা ও রুবেল শেখ। এতে গুরুতর আহত হন রাকিব হাসান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরাদেহ দুইটি এবং আহত রাকিবকে উদ্ধার করে। আহত রাকিব হাসানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান- কেউ অভিযোগ না করায় মরাদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















