কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে আবারো ৮টি স্বর্ণের বারসহ (৮০ ভরি) হবিবুর রহমান নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ মার্চ) সকালে মহেশপুর সীমান্তের পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মাগুরার জেলার কাদিরপাড়া গ্রামের আফসার উদ্দিন মোল্লার ছেলে। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, উপজেলার পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে স্বর্ণ পাচারের জন্য ওই চোরাকারবারি সীমান্ত এলাকায় প্রবেশ করছিল। সংবাদ পেয়ে বিজিবি বিশেষ অভিযান চালায়। তিনি বলেন, স্থানীয় যাদবপুর বিওপির হাবিলদার শাহানুর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে হবিবুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছে কসটেপ দিয়ে মোড়ানো ৮০ ভরি ওজনের ৭২ লাখ চল্লিশ হাজার টাকা মুল্যের ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। শুল্ক ফাঁকি দিয়ে এ সব সোনা ভারতে পাচার করার জন্য সীমান্তে আনা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















