পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর অঙ্গিকার ৪র্থ পর্যায়ে বরাদ্দকৃত গৃহের উপভোগকারী ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ “ক” শ্রেনীর পুনর্বাসিতব্য ৫২ পরিবার যাচাই-বাছাই প্রক্রিয়া সরাসরি লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বরাদ্দকৃত গৃহের উপভোগকারী যাচাই-বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ইউপি সদস্য শংকর বিশ্বাস, বিষ্ণুপদ রায়, আজিজুল খাঁ, স্মিতা মন্ডল ও জয়ন্তী রাণী বিশ্বাস, এস এম শারাফাত হোসেন সহ ভূমিহীন ও গৃহহীন ব্যাক্তিবর্গ। উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া নির্মাণাধীন ঘরের জন্য এবার আবেদন পত্র বরাদ্দকৃতের চেয়ে অনেক বেশি হওয়ায় এবং স্বজন প্রীতি ঠেকাতে, স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ৫২ ভূমিহীন ও গৃহহীন উপভোগকারীকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















