ঝিনাইদহ জেলা প্রতিনিধি : জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এলাকার উন্নয়নের জন্য ধান্দা ফিকির করার জন্য নয় বললেন ঝিনাইদহ সদর উপজেলার ২ নং মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন।গতকাল তার নিজ গ্রাম জিয়ালায় নামযজ্ঞ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।গত শনিবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে জিয়ালা গ্রামের লুৎফর রহমানের সাথে উঠতি বয়সী কিছু ছেলেদের বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়।বিষয়টি জানতে পেরে আমি উভয় পক্ষকে নিয়ে সোমবার সন্ধ্যায় জিয়ালা বাজারে আপোষ মিমাংসার জন্য সময় দিই।কিন্তু লুৎফর রহমান এবং তার লোকজন বিষয়টি নিয়ে রবিবার বিকাল ৪টার সময় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে লুৎফর রহমান উল্লেখ করেন জিয়ালা গ্রামের রাজু,আশিক,শাওন,সেলিম,সাগর,উজ্জল,জিবন,তৌফিক,তোরিক,আরিক তাকে পথিমধ্য গতিরোধ করে মাথায় পিস্তল ঠেকাইয়া ৫,০০০০০/ লক্ষ টাকা দাবী করে ,না দিলে লুথফর রহমানকে প্রাননাশের হুমকি দেয় এবং এসবের নৈপথ্যে চেয়ারম্যান আলতাফ আছেন বলে তিনি মন্তব্য করেন।যা সম্পূর্ন মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন ।আমি এই সাংবাদিক সম্মেলন এবং প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। চেয়ারম্যান আলতাফ হোসেন সাংবাদিকগণের আরও অবহিত করেন যে লুৎফর রহমান একজন উশৃংখল সমাজচ্যুত লোক তিনি সমাজের কোন লোকের সাথেই খাপ খাইয়ে চলতে পারেন না।লুৎফর রহমানের পরিবারের কারনেই গ্রামবাসী অতিষ্ঠ ।তাছাড়া আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সাধুহাটি ইউনিয়নে কোন সন্ত্রাস ,চাদাঁবাজ মাদক কারবারি নাই।আমি জনগনের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটে নির্বাচিত হয়েছি আমি ইউনিয়ন এবং জনগণের কল্যানে কাজ করে যেতে চাই।আমাকে নিয়ে মিথ্যাচার করে ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা।আপনারা সারা ইউনিয়ন ব্যাপী তদন্ত করেন যদি আমার বিরুদ্ধে কোনপ্রকার অভিযোগ থাকে আমি মাথা পেতে নিব।ঊপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















