প্রেস বিজ্ঞপ্তি : ১৫ মার্চ ২০২৩ বুধবার দুপুর সাড়ে ১২টায় যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জেলা কার্যালয় থেকে থেকে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে আরএন রোডের মদিনা হোটেলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জিহাদ ও মুনির বাবুর্চি প্রমুখ। শ্রমিক নেতৃবৃন্দ ক্যাফে মদিনা হোটেল এন্ড রেষ্টুরেন্টের শ্রমিকদের বকেয়া মজুরি ও পাওনাদি পরিশোধ না করে হোটেল মালিককে অন্যায়ভাবে ঈদের আগে প্রতিষ্ঠান বন্ধ ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবন্দ অভিযোগ করে বলেন যে, শ্রমিকদের বকেয়া মজুরি ও পাওনা পরিশোধের জন্য মালিককে লিখিতভাবে চিঠি দেওয়ার পরও মালিক তাতে কর্ণপাত না করে প্রতিষ্ঠান বন্ধ করে অর্ধ শতাধিক শ্রমিককে পথে বসিয়েছেন। শ্রমিক নেতৃবন্দ আরও অভিযোগ করে বলেন, মালিক বিগত ১১ মাস প্রতিষ্ঠান পরিচালনা করে এখন লোকসানের অজুহাত তুলে শ্রমিকদের উৎসব ভাতা (বোনাস) প্রদান না করার পাঁয়তারা করছেন। গতকাল ইউনিয়নের পক্ষ থেকে উপ-মহাপরিদর্শক, কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর বরাবর একটি লিখিত চিঠি প্রদান করে তার অনুলিপি পরিচালক, বিভাগীয় শ্রম অধিদপ্তর, বয়রা, খুলনা, জেলা প্রশাসক, যশোর, পুলিশ সুপার, যশোর, অফিসার্স ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, যশোর এবং বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি যশোর শাখা বরাবর প্রেরণ করার কথাও অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেন ও অনুলিপি কপি প্রদর্শন করেন। এ প্রেক্ষতে আগামীকাল ১৬ মার্চ সকাল ১১টায় উপ-মহাপরিদর্শক, কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর কার্যালয়ে শ্রম পরিদর্শকের প্রেরিত নোটিশের মাধ্যমে শুনানীর দিন ধার্য হয়েছে। এ বাস্তবতায় হোটেলসহ সকল সেক্টরের শ্রমিকদের রোজা ও ঈদের আগে ছাঁটাই বন্ধে যথাযথ ব্যবস্থা, বকেয়া মজুরি ও উৎসব ভাতা (বোনাস) আদায়ে সোচ্চার ও ঐক্যবদ্ধ আন্দোলন অগ্রসর করার আহ্বান জানান।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















