স্টাফ রিপোর্টারঃ মাগুরার শালিখায় মঙ্গলবার দিবাগত রাত ১১টার সময় শালিখা উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে জুয়াখেলার সরঞ্জাম সহ দুইজন জুয়াড়ীকে আটক করেছে শালিখা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এ এস আই আব্দুল গনি এর নেতৃত্বে এ এস আই সাইদুর রহমান, এ এস আই ইমরান, এ এস আই মেজবাহ সংগীয় ফোর্সসহ আড়পাড়া পূর্বপাড়া ফাঁকা মাঠের মধ্যে একটি পরিত্যক্ত ভবন থেকে জুয়াখেলার সরঞ্জাম সহ কুমার কোটা গ্রামের মোঃ রশিদ মিয়ার ছেলে মোঃ আরব আলী (৩৫) ও আড়পাড়া দক্ষিণ পাড়ার মোঃ ফুল মিয়ার ছেলে মোঃ শাহিনুর রহমান (৩০) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়াখেলায় ব্যবহৃত এক বান্ডিল তাস নগদ ৬শত ৪০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনন্যানরা পালিয়ে গেলেও পুলিশ দুজনকে ধরতে সক্ষম হয়। শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমি শালিখা থানায় যোগদান করার পর এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অপরাধীদের দমন, মাদক উদ্ধার, জঙ্গি,সন্ত্রাস নির্মল করার জন্য অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। সেই অভিযানের একটি অংশ হিসেবে গতকাল রাতে জুয়া খেলার সময় দুই জন জুয়াড়িকে আটক করা হয় এবং ১৮৬৭ সালের জুয়া আইনে ৩/৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















