ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ও অপর আরোহী আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের আরশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে এই দূর্ঘটনাটি ঘটে। ডুমুরিয়ার মাগুরাঘোনা ফাঁড়ি ইনচার্জ এস আই হাবিবুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে আঠারোমাইল থেকে মোটরসাইকেল যোগে পাইকগাছা অভিমুখে যাচ্ছিলেন দুই যুবক। মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌছুলে পাইকগাছা থেকে ছেড়ে আসা এস ডি পরিবহনের ঢাকাগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭৮১২) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক আল আমীন (২৮) ঘটনাস্থলেই নিহত হন এবং অপর আরোহী সাইফুল ইসলাম (২০) মারাত্মক আহত হয়। খবর পেয়ে মাগুরাঘোনা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় পাঠায় এবং মুমুর্ষ অবস্থায় আহত সাইফুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত আল আমীন যশোরের কেশবপুর উপজেলার লক্ষিনাথকাঠি গ্রামের কামরুজ্জামান বাবলুর ছেলে এবং আহত সাইফুলের বাড়িও একই গ্রামে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। দূর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে আছে।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















