সাইফুল ইসলাম :শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ১৭ মার্চ (শনিবার) বিকালে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা পরিষদ বনাম উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।উক্ত প্রীতি ফুটবল ম্যাচে শালিখা উপজেলা পরিষদ একাদশ ২-১ গোলে উপজেলা প্রশাসন একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।খেলা শেষে বিজয়ী দলের উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু,শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















