কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উদ্যোগে ১৯-০৩-২০২৩ তারিখ সকাল ১০.০০ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে “যাকাতের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক জনাব মনিরা বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাকারিয়া ইমরান, জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রথীন্দ্রনাথ রায়, কোটচাঁদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব শরীফুন্নেছা মিকিও উপজেলা নিবার্হী কর্মকর্তাগণসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের যাকাতদাতাগণ। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উপ-পরিচালক জনাব মোঃ আব্দুল হামিদ খান। সেমিনারে অংশগ্রহণকারী বক্তাগণ দারিদ্র্য বিমোচন দূরীকরণের জন্য যাকাতদাতাদের যাকাতের একটি অংশ “সরকারি যাকাত ফান্ড” শিরোনাম সোনালী ব্যাংক লিমিটেড হিসাবে সরাসরি জমা অথবা জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা কার্যালয়ে রশিদের মাধ্যমে যাকাত প্রদানের জন্য অনুরোধ করেন।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















