নাসির উদ্দিন নয়ন (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদায় স্থানীয় কৃষক ও গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে দীপ্ত ভার্মি কম্পোস্ট খামার পরিদর্শন করা হয়েছে। সোমবার জামজামী গ্রামে অবস্থিত দীপ্ত ভার্মি কম্পোস্ট খামার পরিদর্শন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের জেলা প্রশিক্ষন অফিসার সুকান্ত কুমার তরফদার। এসময় উপস্থিত ছিলেন, হর্টিকালচার সেন্টার যশোরের উপ-পরিচালক দীপংকর দাস, ইপিওসি প্রকল্পের মনিটরিং অফিসার হীরক কুমার সরকার, ধান, গম, পাট উৎপাদন প্রকল্পের মনিটরিং অফিসার আবুল হাসান, ভোজগাতী ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার অচিন্ত্য কুমার ভৌমিক, সাংবাদিক প্রভাষক রমজান আলী, শামিম হোসেন, আকবর আলী, আমির হামজা জেকো, দীপ্ত ভার্মি কম্পোস্ট খামারের ব্যবস্থাপক সুলতানুজ্জামান তিতু প্রমুখ। পরিদর্শনকালে প্রধান অতিথি জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুকান্ত কুমার তরফদার বলেন, দীপ্ত ভার্মি কম্পোস্ট খামারে পাঁচটি সেডে মাসে প্রায় ৪২ টন ভার্মি কম্পোস্ট সার উৎপাদন হচ্ছে। এখানে ৩০/৩৫ জন লোকের কর্মসংস্থান হয়েছে। খামারের উৎপাদিত সার স্থানীয় কৃষকের চাহিদা পূরণ করে দেশের অন্যান্য জেলাতেও সরবরাহ করা হচ্ছে। সারের মূল্য, ব্যবহার পদ্ধতি, ব্যবহার পরবর্তী উপকারিতা এবং প্রযুক্তিগত কোন সমস্যা আছে কিনা সে বিষয়ে সার্বিক পর্যালোচনা ও খোজখবর নেয়। দীপ্ত ভার্মি কম্পোস্ট খামারের উদ্যোগটি খুবই মহৎ উদ্যোগ এবং কৃষকের আর্থিক খরচ কমানো পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে এবং এটি কর্মসংস্থান সৃষ্টি করছে। আমি খামারের উত্তরোত্তর অগ্রগতি আশা করি।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















