ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছার পল্লীতে এক কৃষকের ২শতাধিক ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া রাজাপুর মাঠে। এ ঘটনায় ওই গ্রামের মৃত-হোচেন আলী মোড়লের ছেলে কৃষক নুর বিল্লাহ লাভলু বাদি হয়ে ৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও৩/৪জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, কাউরিয়া-রাজাপুর গ্রামের বাসিন্দা মৃত-ইবাদ আলীর ছেলে রফিকুল ইসলাম, মৃত গহর আলী খাঁ ছেলে মাজদ্দীন খাঁ ও মহিনাকাঠি মফিজুল ইসলামের ছেলে পিয়ারুল ইসলামসহ অজ্ঞাতনামা ৩/৪জন। অভিযোগ সুত্রে জানাগেছে, নুর বিল্লাহ লাভলু নামের ওই কৃষক ঝিকরগাছা উপজেলাধীন ৭১ নং রাজাপুর মৌজায় ৫৫৪ খতিয়ানের, ১০৩৭ দাগে কবলা দলিল মুলে ৭৪.৫০ শতকক্রয়সহ পৈত্রিক সুত্রে পাওয়া ৯৯ শতক জমি দীর্ঘ ২৫বছর ধরে ভোগদখল করিয়া আসছেন তিনি। বর্তমানে উক্ত ভোগদখলীয় জমিতে কলাগাছ, বাঁশ বাগানসহ বিভিন্ন প্রকারের গাছপালা রয়েছে। প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে লাভলুর দখলীয় উক্ত সম্পত্তি জোর পূর্বক দখলের পায়তারাসহ জীবন নাশের হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ২৮মার্চ সকালে কৃষক নুর বিল্লাহ লাভলুর দখলে থাকা জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে ২০০টি কলাগাছ কেটে দেয়। এসময় লাভলুর মেম্বারের ভাইপো আজাদ হেসেন ঘটনাস্থলে আসলে প্রতিপক্ষরা তাকে খুন-জখমসহ জীবন নাশের হুমকি করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনার সুষ্ট বিচার দাবি করেছেন স্থানীয় এইপি সদস্য মোঃ সেলিম রেজা ও তার ছেলে আল আরাফাতসহ স্থানীয়রা। অভিযোগের প্রেক্ষিতে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানতে চাইলে অভিযোগের তদন্তকারী অফিসার এস আই সুব্রত কুমার কুন্ড বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেহেতু বিবাদিরাও ওই জমি দাবি করে সেকারনে উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে বৃহস্পতিবার থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















