যশোরে বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, সদর উপজেলার কিসমত এনায়েতপুর গ্রামের মতলেব বিশ্বাসের ছেলে আল আমিন(২৩) ইমারত শ্রমিক হিসাবে কাজ করতেন। বৃহস্পতিবার সকাল অনুমানিক ১০ ঘটিকার সময় শহরের মোল্ল্যাপাড়া বিসিএমসি কলেজ এলাকার আব্দুর রহিমের নির্মানাধীন বিল্ডিং এর ২য় তলায় কাজের জন্য ভারা বাঁধ ছিলেন। এসময় বিল্ডিং এর পাশে থাকা বিদ্যুৎ লাইনে ভারা বাঁধার বাঁশের লাঠি সংস্পর্শে আসে। গত রাতে বৃষ্টি হওয়াতে বাঁশ পানিতে ভেজা ছিলো। ভেজা বাঁশের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে আল আমিনকে বিদ্যুৎতায়িত করে। সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই বাসার ছাঁদে ছিটকে পড়ে এবং বাঁশের তৈরি ভারা তার শরীরের উপর পড়ে। তার মাথা ফেটে প্রচুর রক্ত ক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে অন্য শ্রমিকরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনে। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানা যশোরের অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকাতে আল আমিনের মৃত্যু দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















