কপিলমুনি প্রতিনিধিঃ কপিলমুনিতে দিনভর এমপি আক্তারুজ্জামান বাবু’র পদচারণায় মুখরিত ছিল এ জনপদ। শুক্রবার সকাল থেকে পাইকগাছা উপজেলার কপিলমুনি, কাজিমুছা ও প্রতাপকাটী এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও অসুস্থ নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে গিয়ে সার্বিক খোঁজ খবর নেন খুলনা-৬, পাইকগাছা-কয়রা আসনের জননন্দিত এ সংসদ সদস্য। এসময় অসুস্থ ব্যাক্তি ও স্থানীয় মসজিদের উন্নয়ন কল্পে কয়েক লক্ষ টাকার অনুদান প্রদান ও সাহায্যের আশাবাদ ব্যাক্ত করেন। একই সাথে শুক্রবার জুমাবাদ কাজিমুছা পূর্বপাড়া জামে মসজিদে নামাজ আদায় করেন। অতৎপর সেখানে আগত মুসল্লি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। ক্ষণিকের সময় হলেও এমপিকে কাছে পেয়ে অনেক নেতাকর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। উক্ত পদচারণা ও মতবিনিময় স্থলে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, যুগ্ন-সাধারণ সম্পাদক ও পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার জোয়ার্দ্দার, প্রভাষক ময়নুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, রাজীব গোলদারসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাধারণ এলাকাবাসী। উক্ত এলাকায় পদচারণা কালে এলাকাবাসী মহান আল্লাহ রব্বুল আলামীন যেন এমপিকে এভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। এমনি দোয়া করেন সকলে।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















