নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় দেশের বৃহত্তর লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং আউটলেট এর ২৭তম শোরুমের উদ্বোধন করা হয়েছে । আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের চাঁদমহাম্মদ সড়কস্থ জাকেরা সৃজন টাওয়ারের প্রথম ও দ্বিতীয় তলায় এই বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আড়ং এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। এ সময় কুষ্টিয়ার বিভিন্ন মহলের সুধিজন আড়ং ও ব্রাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় আড়ং এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, আড়ং তার গ্রাহকদের চাহিদা মেটাতে এবং বাংলাদেশী কারিগরদের হস্তশিল্পের পণ্যের প্রচার ও প্রসারের জন্য সারাদেশে তার পরিধি বিস্তৃত করে আসছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় একটি আউটলেট খুলে এই অঞ্চলের মানুষের সেবা করতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত। আড়ং সব শ্রেনীর ক্রেতার পছন্দ ক্রয় ক্ষমতার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। কুষ্টিয়ার এই আউটলেটে নারী-পুরুষ ও শিশুদের পোশাক,বাড়ির সাজসজ্জা গহনাসহ আড়ং এর সাব ব্র্যান্ড তাগা,তাগা ম্যান, এবং আড়ং আর্থ এর পণ্যগুলো পাওয়া যাবে।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















