কপিলমুনি প্রতিনিধিঃ বসন্তের কোলিলের কলতানে পুরানো দিনকে পিছনে ফেলে একটি নতুন সূর্যের তেজদিপ্ত ছলকানো আলোর মধ্যে দিয়ে আসছে আগামী পহেলা বৈশাখ কপিলমুনির ঐতিহ্য দত্ত বাড়ীতে ৮ম প্রহরব্যাপী মহানামযঞ্জানুষ্ঠান ব্যাতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন বছরের শুরুতে বৈশাখী আমেজ ধরে দত্ত নিবাসে ৩৮ তম তারকব্রহ্ম মহানামযঞ্জানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৪২৯ বঙ্গাব্দ ৩০ চৈত্র ইং ১৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন, শ্রী মদ্ভাগবত পাঠ ও মহানামযঞ্জের শুভ গন্ধাধিবাসের মধ্যে সুচনা অধিবাসস্থলে শ্রীমদ্ভাগবত আলোচনা করবেন, দক্ষিণ বঙ্গের সুনামধন্য উদীয়মান তরুন খুলনা জেলার ভাগবত পাঠক সমীরণ কৃষ্ণ দাশ। এরপর নতুন সনের ১৪৩০ বঙ্গাব্দ ১ লা বৈশাখ ইং-১৫ই এপ্রিল শনিবার ৮ম প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তণ অনুষ্ঠিত হবে। এসময় অনুষ্ঠানস্থলে মহানাম সুধা পরিবেশন করবেন, খুলনা জেলার সত্য নারায়ণ সম্প্রদায়, শ্রী গৌরঙ্গ সম্প্রদায়, প্রভু কৃষ্ণ প্রাণ সম্প্রদায়, যশোর জেলার ভক্তের কালীমাতা সম্প্রদায়, বাগেরহাট জেলার বন্ধন মুক্তি সম্প্রদায় ও সাতক্ষীরা জেলার আদি নিতাই গৌর সম্প্রদায়। ১৬ এপ্রলি রবিবার প্রভাতে মহানাম কীর্ত্তনের সমাপনী, কুঞ্জভঙ্গ ও নগর কীর্ত্তণ। নগর কীর্ত্তণে পৌরহিত্য করবেন, ভাটপাড়া জগন্নাথ আশ্রমের অধ্যাপক বলাই কৃষ্ণ গোস্বামী। মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগারাধনা ও প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে এ আয়োজনের পরিসমাপ্তি ঘটবে। ইতোমধ্যে এ অনুষ্ঠান ঘিরে নিমন্ত্রণ পত্র, সাজ, প্যান্ডেল ও ডেকারেশনের কাজ শুরু করে দিয়েছে আয়োজক কমিটি। এব্যাপারে আয়োজক কমিটির নেতৃবৃন্দ বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও কপিলমুনির ঐতিহ্য কপিলমুনি দশশয্যা হাসপাতালের পূর্বপাশে অবস্থিত দত্ত বাড়ীতে প্রহেলা বৈশাখে এ নামযঞ্জ অনুষ্ঠিত হবে। আয়োজন ঘিরে ক্ষণিকের এই মিলন যঞ্জে সুর ও ছন্দে পরম প্রেমানন্দে উচ্ছ্বাসিত হয়ে সমাগত ভক্ত প্রবর বৈষ্ণব মন্ডলীর চরণধূলিতে ধন্য হোক যঞ্জ ভূমির শ্রী অঙ্গন। স্বার্থক ও সুন্দর হোক বহু আকাঙ্খিত তারকব্রহ্ম মহানাম যঞ্জানুষ্ঠান। এমনটি আশা ও প্রত্যাশা আমাদের। অখন্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ চলাকালীন সময়ে হরিনাম পিয়াসী ভক্তবৃন্দের জন্য অন্ন ভোগের সুব্যবস্থা রয়েছে। রয়েছে মহাপ্রভুর ভোগ মালসা।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















